• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

আর্সেনালের ২২ বছরের অপেক্ষার অবসান, প্রিমিয়ার লিগ শিরোপা জয়

দেশ টিভি ডেস্ক
  ২০ মে ২০২৬, ০৯:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। বোর্নমাউথের বিপক্ষে ম্যানসিটি ১-১ গোলে ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে গানাররা। ক্লাব ইতিহাসে এটি আর্সেনালের ১৪তম লিগ শিরোপা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৯ মে) রাতে ডিন কোর্টে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে ম্যানসিটি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও একের পর এক সুযোগ নষ্ট করে পেপ গার্দিওলার দল। ১৩ মিনিটে বোর্নমাউথের আন্টোয়ান সেমেনিও বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

এরপর ৩৯ মিনিটে জুলিয়ান ট্রাফার্টের পাস থেকে দুর্দান্ত শটে বোর্নমাউথকে এগিয়ে দেন জুনিয়র ক্রুপি। প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে যায় সিটি।

বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সিটিজেনরা। ফিল ফোডেন, রায়ান চেরকি ও স্যাভিনিওকে নামিয়েও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিল না তারা। উল্টো যোগ করা সময়ে বোর্নমাউথ ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।

অবশেষে ৯০+১ মিনিটে রদ্রির শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করে সিটিকে সমতায় ফেরান আর্লিং হালান্ড। তবে সেই গোলও শিরোপা দৌড়ে টিকিয়ে রাখতে যথেষ্ট হয়নি। শেষ বাঁশি বাজতেই ১-১ গোলের ড্রয়ে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মেতে ওঠে আর্সেনাল শিবির।

৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৭৮। ফলে শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।

সবশেষ ২০০৩-০৪ মৌসুমে অপরাজিত থেকে প্রিমিয়ার লিগ জিতেছিল আর্সেনাল। এরপর টানা দুই দশকের বেশি সময় শিরোপার অপেক্ষায় থাকতে হয়েছে উত্তর লন্ডনের ক্লাবটিকে। এর মধ্যে ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে খুব কাছে গিয়েও ম্যানসিটির কাছে শিরোপা হারাতে হয়েছিল মিকেল আর্তেতার দলের।

আরও পড়ুন

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন তিন উইকেট

নেইমারকে নিয়েই বিশ্বকাপ অভিযানে ব্রাজিল

২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর মিকেল আর্তেতার অধীনে এটিই আর্সেনালের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা। এর আগে তিনি ক্লাবটিকে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জিতিয়েছিলেন।

শিরোপা নিশ্চিত হওয়ার পর এমিরেটস স্টেডিয়াম ও উত্তর লন্ডনজুড়ে উৎসবে মেতে ওঠেন আর্সেনাল সমর্থকরা। প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে ভুল করেননি ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাও।

এমএস/

  • আর্সেনাল
এ সম্পর্কিত আরও খবর
২০ বছর পর ফাইনালে আর্সেনাল
২০ বছর পর ফাইনালে আর্সেনাল
ছয় বছর পর বড় টুর্নামেন্টের ফাইনালে আর্সেনাল
ছয় বছর পর বড় টুর্নামেন্টের ফাইনালে আর্সেনাল
আর্সেনাল-লিভারপুল ম্যাচসহ আজকের (৮ জানুয়ারি) খেলার সূচি
আর্সেনাল-লিভারপুল ম্যাচসহ আজকের (৮ জানুয়ারি) খেলার সূচি
চ্যাম্পিয়ন্স লিগে হলান্ডের রেকর্ড, আর্সেনাল-বার্সার বড় জয়
চ্যাম্পিয়ন্স লিগে হলান্ডের রেকর্ড, আর্সেনাল-বার্সার বড় জয়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।